সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

কক্সবাজারে সাংবাদিকের মানহানি মামলা: ইউপি সদস্যের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

কক্সবাজারে সাংবাদিকের মানহানি মামলা: ইউপি সদস্যের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

কক্সবাজারের উখিয়ায় চাল আত্মসাতের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে এবার আদালতের কাঠগড়ায় দাঁড়িয়েছেন রাজাপালং ইউনিয়ন পরিষদের সদস্য ছৈয়দ হামজা। ভুক্তভোগী সাংবাদিক রিদুয়ানুল হক সোহাগ তার বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি ও ক্ষতিপূরণ মামলা দায়ের করেছেন।ঘটনার প্রেক্ষাপট: জানা গেছে, স্থানীয় সরকারের ত্রাণ বিতরণে অনিয়ম ও সরকারি চাল আত্মসাতের অভিযোগে একটি তথ্যবহুল প্রতিবেদন প্রকাশ করেছিলেন সাংবাদিক রিদুয়ানুল হক সোহাগসহ চার গণমাধ্যমকর্মী। এই প্রতিবেদন প্রকাশের পর ক্ষিপ্ত হয়ে তাদের বিরুদ্ধে পাল্টা মামলা করেন ইউপি সদস্য ছৈয়দ হামজা। তবে তদন্তে অভিযোগের কোনো সত্যতা না পাওয়ায় আদালত ওই মামলাটি খারিজ করে দেন।আদালতের পদক্ষেপ: মিথ্যা মামলায় হয়রানির শিকার হয়ে এবার আইনি পদক্ষেপ নিয়েছেন সাংবাদিক সোহাগ। গত রোববার (১০ মে) উখিয়া সিনিয়র সহকারী জজ আদালতে তিনি এই ক্ষতিপূরণ মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক গিয়াস উদ্দিন মামলাটি আমলে নিয়ে বিষয়টি অধিকতর তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।মিথ্যা মামলা দিয়ে গণমাধ্যমকর্মীদের কণ্ঠরোধ করার এই প্রচেষ্টায় স্থানীয় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

আরও গুরত্বপূর্ণ খবর পড়ুন

সর্বশেষ
পাঠক প্রিয়