
‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে রোববার (১০ মে) থেকে শুরু হচ্ছে চার দিনের পুলিশ সপ্তাহ-২০২৬। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে বর্ণিল প্যারেডের মধ্য দিয়ে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী এবং পদকপ্রাপ্ত সদস্যদের হাতে তুলে দেবেন পদক।রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের বাণীতে আধুনিক প্রযুক্তিনির্ভর দক্ষ পুলিশ বাহিনী গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন। একইসঙ্গে মব সহিংসতা, কিশোর গ্যাং ও মাদক নিয়ন্ত্রণে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।আগামী ১৩ মে শেষ হবে পুলিশ সপ্তাহের আয়োজন।