
অন্তর্বর্তী সরকারের আমলে দায়ের করা হাজার হাজার মামলা এক মাসের মধ্যে যাচাই-বাছাইয়ের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে অংশ নেওয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওই সময় দায়ের করা সব মামলাই এক মাসের মধ্যে পরীক্ষা করে বিস্তারিত প্রতিবেদন দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি জানান, সাংবাদিকদের বিরুদ্ধে করা হত্যা মামলাগুলোও এই যাচাইয়ের আওতায় আনা হবে।তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা তথাকথিত ‘গায়েবি মামলা’ প্রত্যাহারের বিষয়েও আলোচনা হয়েছে।