
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ১৫ জন ডিআইজিসহ মোট ১৭ জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।রোববার (৩ মে) জারি করা প্রজ্ঞাপনে সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই রয়েছে। এতে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারা অনুযায়ী জনস্বার্থে এসব কর্মকর্তাকে অবসর দেওয়া হয়েছে।অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে রয়েছেন—এন্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, ঢাকা হাইওয়ে পুলিশের ডিআইজি ইমতিয়াজ আহমেদ, সিআইডির ডিআইজি মো. হাবিবুর রহমান, পুলিশ অধিদপ্তরের ডিআইজি সালেহ মোহাম্মদ তানভীর, এনএসআইয়ের পরিচালক মো. হারুন-অর-রশীদ, পুলিশ স্টাফ কলেজের ডিআইজি এস এম আক্তারুজ্জামানসহ বিভিন্ন ইউনিটের শীর্ষ কর্মকর্তারা।এছাড়া নোয়াখালী ও খুলনা পিটিসির কমান্ড্যান্ট, ট্যুরিস্ট পুলিশ, নৌ-পুলিশ, রেল পুলিশ, রংপুর মেট্রোপলিটন পুলিশসহ বিভিন্ন ইউনিটের আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাও এ তালিকায় রয়েছেন।প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, অবসরে পাঠানো এসব কর্মকর্তা আইন অনুযায়ী প্রাপ্য অবসর সুবিধা পাবেন।