সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

গ্রে’প্তারি পরোয়ানা জারি হলেও ৩ মাসেও গ্রে’প্তার নয়, ধোঁয়াশায় ইউনিলিভার মা’মলার অগ্রগতি

গ্রে’প্তারি পরোয়ানা জারি হলেও ৩ মাসেও গ্রে’প্তার নয়, ধোঁয়াশায় ইউনিলিভার মা’মলার অগ্রগতি

প্রতারণার মামলায় Unilever Bangladesh Limited-এর পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও প্রায় সাড়ে তিন মাসেও তা বাস্তবায়ন হয়নি। এতে মামলার অগ্রগতি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা ও ধোঁয়াশা।গত ২১ জানুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান-এর আদালত মেয়াদোত্তীর্ণ পণ্য সরবরাহ ও প্রতারণার অভিযোগে এই পরোয়ানা জারি করেন। অভিযুক্তরা হলেন—সেন্ট্রাল সাউথ ক্লাস্টার প্রধান সৈয়দ জিকরুল বিন জমির, সিনিয়র টেরিটরি ম্যানেজার এম সোয়াইব কামাল, এরিয়া ম্যানেজার কাওসার মাহমুদ চৌধুরী, কনজুমার কেয়ারের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ নাহারুল ইসলাম মোল্লা এবং ফাইন্যান্স ডিরেক্টর জিন্নিয়া হক।তবে এখন পর্যন্ত গ্রেপ্তার সংক্রান্ত কোনো প্রতিবেদন আদালতে জমা পড়েনি। আদালতের পেশকার শিশির হালদার শনিবার (২ মে) এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে মামলাটি ৩৩ নম্বর আদালত থেকে ৩২ নম্বর আদালতে স্থানান্তর করা হয়েছে, যা বিচার প্রক্রিয়াকে আরও অনিশ্চিত করে তুলেছে।বাদীপক্ষের আইনজীবী জাহিদুল ইসলাম হিরণ জানান, প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে ২০২৫ সালের ৭ আগস্ট ‘মাসুদ অ্যান্ড ব্রাদার্স’ প্রতিষ্ঠানটি এই মামলা দায়ের করে। পরবর্তীতে আদালত তদন্তের দায়িত্ব দেয় Criminal Investigation Department (CID)-কে। তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম চলতি বছরের ৫ জানুয়ারি তদন্ত প্রতিবেদন জমা দেন।মামলার নথি অনুযায়ী, ২০০৯ সালে ‘মাসুদ অ্যান্ড ব্রাদার্স’কে ঢাকার বিভিন্ন এলাকায় ইউনিলিভার বাংলাদেশের পরিবেশক হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে ব্যবসায়িক কার্যক্রমে অনিয়ম, মেয়াদোত্তীর্ণ পণ্য সরবরাহ ও আর্থিক প্রতারণার অভিযোগ ওঠে, যা থেকেই এই মামলার সূত্রপাত।

সর্বশেষ
পাঠক প্রিয়