রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরামর্শক হলেন ঢাবির সাবেক ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান

গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরামর্শক হলেন ঢাবির সাবেক ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান

বেসরকারি বিশ্ববিদ্যালয় গ্রামীণ ইউনিভার্সিটি-এর পরামর্শক (সিনিয়র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার) হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক নিয়াজ আহমদ খান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়-এর সাবেক উপাচার্য।মঙ্গলবার (২৮ এপ্রিল) গ্রামীণ ইউনিভার্সিটি ট্রাস্টের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক অনুমতিক্রমেই তিনি এ দায়িত্ব গ্রহণ করেছেন।বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি অনুমোদন পাওয়ার পর বিশ্ববিদ্যালয়টি দ্রুত অগ্রসর হচ্ছে। একদিকে একাডেমিক কার্যক্রম শুরুর প্রস্তুতি, অন্যদিকে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ—দুই কাজই এগিয়ে চলছে।প্রায় ৩৩ একর জমির ওপর গড়ে উঠছে বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাস। গাজীপুরের কালীগঞ্জ এলাকার পূর্বাচলে ২০১৪ সালে প্রথম জমি অধিগ্রহণ করা হয়। তবে তৎকালীন সরকারের অনুমোদন না পাওয়ায় প্রকল্পটি দীর্ঘদিন বিলম্বিত হয় এবং কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি।পরবর্তীতে ২০২৫ সালের মার্চে শিক্ষা মন্ত্রণালয় থেকে এবং একই বছরের এপ্রিলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে চূড়ান্ত অনুমোদন পায় বিশ্ববিদ্যালয়টি।বর্তমানে সব প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে শিগগিরই একাডেমিক কার্যক্রম চালু এবং স্থায়ী ক্যাম্পাসের স্থাপত্য পরিকল্পনার কাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।

সর্বশেষ
পাঠক প্রিয়