রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

কুড়িগ্রামে চিকিৎসকের বাড়িতে চু’রি, এরপর আগুন: ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা

কুড়িগ্রামে চিকিৎসকের বাড়িতে চু’রি, এরপর আগুন: ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় চিকিৎসক ও সমাজসেবী ডা. রোকনুজ্জামান কিরনের ফাঁকা বাড়িতে চুরি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার দিবাগত মধ্যরাতে একদল দুষ্কৃতকারী এই ঘটনা ঘটায় বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িটি দীর্ঘদিন ধরে ফাঁকা থাকার সুযোগে দুর্বৃত্তরা প্রথমে চুরি করে মূল্যবান আসবাবপত্র লুট করে নেয়। পরে তারা বাড়িতে আগুন ধরিয়ে দেয়, যাতে ঘটনাটির আলামত নষ্ট হয়ে যায়।আগুনে বাড়ির গুরুত্বপূর্ণ দলিলপত্র, নথি এবং অন্যান্য মূল্যবান সামগ্রী পুড়ে যায়। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ব্যাপক ক্ষতি হয়ে যায়।এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দুষ্কৃতকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।ভূরুঙ্গামারী থানার পুলিশ জানায়, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।

সর্বশেষ
পাঠক প্রিয়