রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

রমনা–সিদ্ধেশ্বরী (১৯ নম্বর ওয়ার্ড) এলাকায় ময়লার স্তূপ, দায়িত্বহীনতায় ভোগান্তি; ঊর্ধ্বতন নির্দেশনা উপেক্ষার অভিযোগ

রমনা–সিদ্ধেশ্বরী (১৯ নম্বর ওয়ার্ড) এলাকায় ময়লার স্তূপ, দায়িত্বহীনতায় ভোগান্তি; ঊর্ধ্বতন নির্দেশনা উপেক্ষার অভিযোগ

রাজধানীর Dhaka South City Corporation (ডিএসসিসি)-এর ১৯ নম্বর ওয়ার্ডভুক্ত রমনা ও সিদ্ধেশ্বরী এলাকায় দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার স্তূপে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দুর্গন্ধে পরিবেশ দূষিত হচ্ছে, পাশাপাশি মশা-মাছির উপদ্রব বেড়ে স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে।এলাকাবাসীর ভাষ্য, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সি আই হানিফ একজন সৎ ও দায়িত্বশীল ব্যক্তি। তিনি বিষয়টি জানার পর দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিলেও তার অধীনস্থ কর্মীদের মধ্যে সরদার আলি নামের এক কর্মীসহ কয়েকজন সেই নির্দেশনা যথাযথভাবে পালন করছেন না বলে অভিযোগ রয়েছে। ফলে সমস্যার সমাধান হচ্ছে না এবং ভোগান্তি দিন দিন বাড়ছে।স্থানীয়দের অভিযোগ, কাজের কথা বললে কিছু কর্মী গড়িমসি করেন এবং দায়িত্ব পালনে অনীহা দেখান। এতে করে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ব্যাহত হচ্ছে।এছাড়া, সামান্য বৃষ্টি হলেই এলাকার কিছু বাসার নিচতলা পানিতে তলিয়ে যায়। নিয়মিত ড্রেন পরিষ্কার করা হলে পানি দ্রুত নেমে যাওয়ার কথা থাকলেও অব্যবস্থাপনার কারণে জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হচ্ছে।এ অবস্থায় এলাকাবাসী দ্রুত ময়লা অপসারণ, ড্রেনেজ ব্যবস্থা সচল রাখা এবং দায়িত্বে অবহেলা করা সংশ্লিষ্ট কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সিটি কর্পোরেশনের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন।

সর্বশেষ
পাঠক প্রিয়