রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

খুলনায় পুলিশ সদস্যদের সঙ্গে আইজিপির কল্যাণ সভা, আইনশৃঙ্খলা জোরদারে দিকনির্দেশনা

খুলনায় পুলিশ সদস্যদের সঙ্গে আইজিপির কল্যাণ সভা, আইনশৃঙ্খলা জোরদারে দিকনির্দেশনা

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির শনিবার (২৫ এপ্রিল) সকালে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ড্রিল শেডে এক বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।সভায় খুলনা মেট্রোপলিটন পুলিশ ও খুলনা রেঞ্জের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা অপারেশনাল কার্যক্রম সংক্রান্ত নানা প্রস্তাব আইজিপির কাছে উপস্থাপন করেন। আইজিপি মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।এরপর আইজিপি লবণচরা এলাকার গুলজান সিটিতে নির্মাণাধীন লবণচরা থানার নতুন ভবনের কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং দ্রুত কাজ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল হক, কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, পিটিসি খুলনার কমান্ড্যান্ট মোঃ মাহবুবুর রহমান ভূঁইয়াসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।পরে কেএমপি পুলিশ লাইন্সে খুলনা রেঞ্জের সকল জেলার পুলিশ সুপার ও মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভায় অংশ নেন আইজিপি। সেখানে তিনি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।

সর্বশেষ
পাঠক প্রিয়