রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

রাতে নিখোঁজ কাস্টমস কর্মকর্তা, সকালে মহাসড়কের পাশে র’ক্তাক্ত লাশ উদ্ধার

রাতে নিখোঁজ কাস্টমস কর্মকর্তা, সকালে মহাসড়কের পাশে র’ক্তাক্ত লাশ উদ্ধার

কুমিল্লায় বাসায় ফেরার পথে নিখোঁজ হওয়ার পর সকালে এক কাস্টমস কর্মকর্তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত বুলেট বৈরাগী (৩৫) বাংলাদেশ কাস্টমস-এর কর্মকর্তা ছিলেন।শনিবার সকাল ৮টার দিকে কোটবাড়ী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি হোটেলের কাছ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা থানায় গিয়ে মরদেহ শনাক্ত করেন।নিহত বুলেট বৈরাগী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বাসিন্দা। তিনি ৪১তম বিসিএস নন-ক্যাডার হিসেবে চাকরিতে যোগ দেন এবং সর্বশেষ কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দরে কর্মরত ছিলেন। চাকরির সুবাদে কুমিল্লা শহরের রাজগঞ্জ এলাকায় ভাড়া বাসায় থাকতেন। পরিবারে বাবা-মা, স্ত্রী এবং ৯ মাস বয়সী একটি সন্তান রয়েছে।পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১১ এপ্রিল প্রশিক্ষণে অংশ নিতে তিনি চট্টগ্রাম যান। শুক্রবার রাতে প্রশিক্ষণ শেষে চট্টগ্রাম থেকে বাসে করে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দেন। রাত ২টা ২৫ মিনিটে পরিবারের সঙ্গে শেষবার কথা বলেন এবং জানান, পদুয়ার বাজার এলাকায় নেমে বাসায় ফিরবেন। এরপর থেকেই তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।শনিবার সকাল পর্যন্ত কোনো খোঁজ না পেয়ে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়। এর কিছু সময় পরই মহাসড়কের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের মুখমণ্ডলে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সর্বশেষ
পাঠক প্রিয়