রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ছাত্র হত্যার অভিযোগে রুমমেট গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ছাত্র হত্যার অভিযোগে রুমমেট গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের Florida অঙ্গরাজ্যে নিখোঁজ থাকা University of South Florida-এর বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের (২৭) মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) সকালে Howard Frankland Bridge-এর কাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।এ ঘটনায় জড়িত সন্দেহে লিমনের রুমমেট হিশাম আবুগারবিয়া (২৬)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে লিমনের সঙ্গে নিখোঁজ হওয়া আরেক বাংলাদেশি ছাত্রী নাহিদা বৃষ্টির (২৭) এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।Hillsborough County Sheriff’s Office জানায়, শুক্রবার সকাল আনুমানিক ৬টা ১৫ মিনিটে Interstate 275 নর্থ রোডের একটি ব্রিজের পাশে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে দীর্ঘ আট ঘণ্টারও বেশি সময় ধরে উদ্ধার অভিযান চালানো হয়, যার ফলে ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।দুপুর পৌনে ২টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং বিকেল ২টার দিকে উদ্ধারকৃত মরদেহটি নিখোঁজ জামিল লিমনের বলে নিশ্চিত করে কর্তৃপক্ষ।পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে এবং নিখোঁজ নাহিদা বৃষ্টিকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

সর্বশেষ
পাঠক প্রিয়