রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অপরাধ

দুর্নীতির অনুসন্ধানে সাবেক এমপি মমতাজ বেগমের ঢাকা ও মানিকগঞ্জের স্থাবর সম্পত্তি জব্দ

দুর্নীতির অনুসন্ধানে সাবেক এমপি মমতাজ বেগমের ঢাকা ও মানিকগঞ্জের স্থাবর সম্পত্তি জব্দ

দুর্নীতির অভিযোগে চলমান অনুসন্ধানের অংশ হিসেবে সংগীতশিল্পী ও মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের ঢাকা ও মানিকগঞ্জে অবস্থিত চারটি বাড়ি এবং একাধিক প্লট ও জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত।দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।জব্দ হওয়া স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে—মহাখালী ডিওএইচএসে অবস্থিত একটি পাঁচতলা বাড়ি, মানিকগঞ্জের সিংগাইরে দুটি দুইতলা বাড়ি, মানিকগঞ্জ সদরে একটি চারতলা বাড়ি এবং পূর্বাচলে ৯ কাঠা জমি। এছাড়া মানিকগঞ্জে ৫ শতাংশ, সিংগাইরে ৭ শতাংশ এবং সিংগাইরের আরেক স্থানে ৪১২ দশমিক ৫১ শতাংশ জমিও জব্দের তালিকায় রয়েছে।দুদক জানায়, মানিকগঞ্জে পৈত্রিক সূত্রে পাওয়া একটি দুইতলা বাড়ি বাদে জব্দকৃত এসব সম্পত্তির মোট মূল্য ধরা হয়েছে ১১ কোটি ৮১ লাখ ৭৩ হাজার ৫৮৪ টাকা। দুদকের উপ-পরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম আদালতে এসব সম্পত্তি জব্দের আবেদন করেন।আবেদনে উল্লেখ করা হয়, মমতাজ বেগম এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান চলছে। অনুসন্ধান চলমান থাকায় সম্পদ গোপন বা হস্তান্তরের ঝুঁকি এড়াতে স্থাবর সম্পত্তি জব্দ করা জরুরি বলে মনে করছে দুদক।এর আগে গত বছরের ১৩ মে রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে মমতাজ বেগমকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।লোকসংগীতের জনপ্রিয় শিল্পী মমতাজ বেগম আওয়ামী লীগের মনোনয়নে ২০০৮ সালে নবম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি আরও দুইবার নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হন তিনি।

সর্বশেষ
পাঠক প্রিয়