সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

পাম্পে তেল নিতে অগ্রাধিকার চায় পুলিশ

পাম্পে তেল নিতে অগ্রাধিকার চায় পুলিশ

দেশজুড়ে দায়িত্ব পালনের সময় জ্বালানি সংকট ও দীর্ঘ লাইনের কারণে ভোগান্তিতে পড়ছেন পুলিশ সদস্যরা। এমন পরিস্থিতিতে জ্বালানি পাম্পে পৃথক লাইন চালু করে অগ্রাধিকার ভিত্তিতে তেল সরবরাহের দাবি জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন।শুক্রবার (১৭ এপ্রিল) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বরাবর পাঠানো এক চিঠিতে এ দাবি জানানো হয়। চিঠিতে স্বাক্ষর করেন সংগঠনটির সভাপতি কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুল হক ভাবলু।চিঠিতে বলা হয়, আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ দমন, মামলা তদন্ত, আসামি গ্রেফতার, জরুরি অভিযান, ভিআইপি নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং দুর্যোগকালীন সহায়তাসহ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন সেবা দিয়ে আসছে পুলিশ। ফলে দ্রুত যাতায়াত তাদের দায়িত্ব পালনের একটি গুরুত্বপূর্ণ অংশ।তবে বাস্তবে দেখা যাচ্ছে, দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের ব্যক্তিগত মোটরসাইকেল, সরকারি যানবাহন কিংবা রিকুইজিশনকৃত যান ব্যবহার করে বিভিন্ন স্থানে যেতে হয়। কিন্তু জ্বালানি নিতে গিয়ে তাদের সাধারণ মানুষের মতো দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। এতে মূল্যবান কর্মঘণ্টা নষ্ট হচ্ছে এবং জরুরি সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে।চিঠিতে আরও উল্লেখ করা হয়, আসামি ধরতে অভিযান, জরুরি টহল, দুর্ঘটনা বা দুর্যোগে দ্রুত সাড়া দেওয়া—এসব ক্ষেত্রে সময়মতো পৌঁছাতে বিলম্ব হচ্ছে। অনেক সময় লাইনের বাইরে গিয়ে তেল নিতে গেলে জনঅসন্তোষ বা ভ্রাম্যমাণ আদালতের জরিমানার মতো পরিস্থিতির মুখেও পড়তে হচ্ছে।এ অবস্থায় জনস্বার্থ বিবেচনায় দেশের সব সরকারি ও বেসরকারি জ্বালানি পাম্পে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের জন্য সরকারি পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে পৃথক লাইন বা বিশেষ বুথের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহের ব্যবস্থা গ্রহণে আইজিপির হস্তক্ষেপ কামনা করেছে সংগঠনটি।সংগঠনটির বিশ্বাস, এ ব্যবস্থা চালু হলে পুলিশ সদস্যরা আরও দ্রুত ও কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারবেন এবং জনসাধারণও উন্নত সেবা পাবেন।

সর্বশেষ
পাঠক প্রিয়