সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
রাজনীতি

ছাত্রলীগের সাধারণ সম্পাদক আটক—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো দাবি ভুয়া

ছাত্রলীগের সাধারণ সম্পাদক আটক—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো দাবি ভুয়া

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘দুবাই পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আটক’ শিরোনামে একটি ছবি ও তথ্য ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হলেও অনুসন্ধানে এর সত্যতা পাওয়া যায়নি।রিউমার স্ক্যানার টিমের যাচাইয়ে জানা যায়, নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানকে গ্রেপ্তারের দাবিতে প্রচারিত ছবিটি আসল নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ভুয়া এই ছবি তৈরি করা হয়েছে।এ ধরনের গুরুত্বপূর্ণ ব্যক্তির গ্রেপ্তারের ঘটনা ঘটলে তা মূলধারার গণমাধ্যমে ব্যাপকভাবে প্রকাশ পেত। তবে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ, জাতীয় গণমাধ্যম কিংবা কোনো বিশ্বস্ত সূত্রেই এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাকর্মীরা আড়ালে রয়েছেন। এ পর্যন্ত সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের বর্তমান অবস্থান সম্পর্কেও নির্ভরযোগ্য কোনো তথ্য জানা যায়নি।

সর্বশেষ
পাঠক প্রিয়