
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় কাঁকড়া নদী থেকে অজ্ঞাত পরিচয়ের দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার ৯ নং ভিয়াইল ইউনিয়নের লক্ষীতলা ব্রিজ সংলগ্ন বানিয়া খাড়ি এলাকায় পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহতদের বয়স আনুমানিক ৩০–৩৫ বছর হতে পারে। স্থানীয়রা নদীতে মরদেহ ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে। মরদেহ দুটির পরনে ছিল জ্যাকেট, মাফলার ও টুপি।চিরিরবন্দর থানার পরিদর্শক (তদন্ত) আহসান হাবিব জানিয়েছেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ তাদের পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদঘাটনের জন্য কাজ করছে।