রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

শরীয়াহভিত্তিক অর্থায়নে সরকারের ১০ হাজার কোটি টাকা ঋণ, ইস্যু হচ্ছে ১০ বছর মেয়াদি সুকুক

শরীয়াহভিত্তিক অর্থায়নে সরকারের ১০ হাজার কোটি টাকা ঋণ, ইস্যু হচ্ছে ১০ বছর মেয়াদি সুকুক

শরীয়াহ পদ্ধতিতে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার। এ লক্ষ্যে ১০ বছর মেয়াদি ইসলামী বন্ড বা সুকুক ইস্যুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মুনাফার হার নির্ধারণ করা হয়েছে ৯ দশমিক ৭৫ শতাংশ।রোববার (১১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে। কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বুধ ও বৃহস্পতিবার (৭ ও ৮ জানুয়ারি) ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদের সভাপতিত্বে শরীয়াহ অ্যাডভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় ইজারা পদ্ধতিতে সুকুক ইস্যুর বিষয়ে কমিটির সদস্যরা একমত পোষণ করেন।বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, এই সুকুকের ভিত্তি হিসেবে ধরা হয়েছে সরকারি কর্মচারীদের জন্য গণপূর্ত অধিদফতরের সাতটি আবাসন প্রকল্প এবং বাংলাদেশ রেলওয়ের কয়েকটি নির্দিষ্ট ট্রেন সেবা।‘বাংলাদেশ গভর্নমেন্ট স্পেশাল সুকুক–১’ নামে এই সুকুক প্রাইভেট প্লেসমেন্ট পদ্ধতিতে সরাসরি সম্মিলিত ইসলামী ব্যাংকের কাছে ইস্যু করা হবে। এর মাধ্যমে সরকার আগামী বুধবার (১৪ জানুয়ারি) ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা গ্রহণ করবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।উল্লেখ্য, সম্প্রতি পাঁচটি ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি গঠন করা হয়। ব্যাংকটির পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা, যার মধ্যে সরকার দিয়েছে ২০ হাজার কোটি টাকা এবং আমানতকারীদের শেয়ার থেকে এসেছে বাকি ১৫ হাজার কোটি টাকা। ব্যাংকটির অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার কোটি টাকা।

সর্বশেষ
পাঠক প্রিয়