
Narayanganj শহরের নবাব সলিমুল্লাহ রোড ও আমলাপাড়া এলাকায় লাইসেন্সবিহীনভাবে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেবা দেওয়ার অভিযোগে দুটি ক্লিনিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের পরিচালিত অভিযানে ‘পপুলার মেডিকেল সার্ভিসেস’ ও ‘মিতু ক্লিনিক’ নামের প্রতিষ্ঠান দুটিতে অনিয়মের প্রমাণ পাওয়া যায়। অভিযানে লাইসেন্স না থাকা, পর্যাপ্ত ডাক্তার ও টেকনিশিয়ানের অভাব এবং অতিরিক্ত সেবামূল্য নেওয়ার বিষয়টি নিশ্চিত হয়।এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যসেবা প্রদান করে জনস্বাস্থ্য ঝুঁকিতে ফেলার অভিযোগে প্রতিষ্ঠান দুটিকে মোট ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম। তিনি জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে এবং অবৈধভাবে পরিচালিত কোনো ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারকে ছাড় দেওয়া হবে না।