
রাজধানীর আদালত প্রাঙ্গণে আনা-নেওয়ার সময় কনস্টেবল শোয়াইবুর রহমান জয় আবেগঘন বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, “আমি পুলিশ ভাইদের হত্যার বিচার চেয়েছিলাম, আর কখনো চাইবো না। আমাকে সাধারণ ক্ষমা করে দিন।”বুধবার (১ এপ্রিল) সিএমএম কোর্টের হাজতখানা থেকে আদালতে নেওয়ার সময় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, পুলিশের চাকরিতে এমন কোনো কাজ করেননি, যার জন্য তাঁর বিরুদ্ধে মামলা হতে পারে। পাশাপাশি নিজের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন এবং পরিবারের কাছে ফিরে যাওয়ার আকুতি জানান।পরে জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় বিটিভি ভবনের পাশে আবু নোমান নামে এক ব্যক্তি আহত হওয়ার ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরনী মীর তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই মোমিনুল ইসলাম।