রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অপরাধ

সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল জলিল মন্ডল গ্রেপ্তার: গুরুতর অভিযোগ তুলে ভুক্তভোগীর প্রতিক্রিয়া

সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল জলিল মন্ডল গ্রেপ্তার: গুরুতর অভিযোগ তুলে ভুক্তভোগীর প্রতিক্রিয়া

সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল জলিল মন্ডলকে গ্রেপ্তারের খবরে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশেষ করে একজন সাবেক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তার বিরুদ্ধে অতীতের নানা অভিযোগ তুলে ধরেছেন।ওই ভুক্তভোগীর দাবি, ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত জয়পুরহাটে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালে আব্দুল জলিল মন্ডল নিষিদ্ধ সংগঠন জেএমবিকে আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন। তিনি অভিযোগ করেন, জেএমবি সদস্যদের গ্রেপ্তার করার কারণে তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক বিভাগীয় মামলা দেওয়া হয় এবং চাকরি জীবনে শাস্তিমূলক “ব্ল্যাক মার্ক” দেওয়া হয়, যা পরবর্তীতে তার চাকরি হারানোর অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।এছাড়া, তিনি আরও অভিযোগ করেন, আব্দুল জলিল মন্ডল পরবর্তীতে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার এবং র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ছিলেন। ২০১৩ সালের শাপলা চত্বরে সংঘটিত ঘটনায় তার সংশ্লিষ্টতার অভিযোগও তোলা হয়।তবে এসব অভিযোগের বিষয়ে আব্দুল জলিল মন্ডলের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।গ্রেপ্তারের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও বিস্তারিত তথ্য জানানো হয়নি।এদিকে, অভিযোগকারী ব্যক্তি সংশ্লিষ্ট বিষয়ে গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন এবং দাবি করেছেন, তার নেতৃত্বে অতীতে ৩৩ জন শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অভিযান পরিচালিত হয়েছে।

সর্বশেষ
পাঠক প্রিয়