সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল জলিল মন্ডলকে গ্রেপ্তারের খবরে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশেষ করে একজন সাবেক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তার বিরুদ্ধে অতীতের নানা অভিযোগ তুলে ধরেছেন।ওই ভুক্তভোগীর দাবি, ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত জয়পুরহাটে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালে আব্দুল জলিল মন্ডল নিষিদ্ধ সংগঠন জেএমবিকে আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন। তিনি অভিযোগ করেন, জেএমবি সদস্যদের গ্রেপ্তার করার কারণে তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক বিভাগীয় মামলা দেওয়া হয় এবং চাকরি জীবনে শাস্তিমূলক “ব্ল্যাক মার্ক” দেওয়া হয়, যা পরবর্তীতে তার চাকরি হারানোর অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।এছাড়া, তিনি আরও অভিযোগ করেন, আব্দুল জলিল মন্ডল পরবর্তীতে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার এবং র্যাবের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ছিলেন। ২০১৩ সালের শাপলা চত্বরে সংঘটিত ঘটনায় তার সংশ্লিষ্টতার অভিযোগও তোলা হয়।তবে এসব অভিযোগের বিষয়ে আব্দুল জলিল মন্ডলের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।গ্রেপ্তারের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও বিস্তারিত তথ্য জানানো হয়নি।এদিকে, অভিযোগকারী ব্যক্তি সংশ্লিষ্ট বিষয়ে গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন এবং দাবি করেছেন, তার নেতৃত্বে অতীতে ৩৩ জন শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অভিযান পরিচালিত হয়েছে।
