
বর্ষা মৌসুমে ডেঙ্গুর ঝুঁকি বেড়ে যাওয়ার আশঙ্কায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ‘পরিচ্ছন্ন স্কুল, নেই মশা’ শিরোনামে বিশেষ মশক নিধন কর্মসূচি শুরু করেছে।শনিবার (২৮ মার্চ) ঢাকা রেসিডেনশিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে এই কর্মসূচির উদ্বোধন করেন ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি সাংবাদিকদের বলেন, “প্রায় এক মাস স্কুল-কলেজ বন্ধ থাকার পর শিক্ষার্থীরা আবার ক্লাসে ফিরছে। তাই তাদের সুস্থতা নিশ্চিত করতে আমরা এই উদ্যোগ নিয়েছি।”মিল্টন জানান, নগরীর ৫৩৬টি স্কুলে পর্যায়ক্রমে মশক নিধন কার্যক্রম চালানো হবে। স্কুলগুলোর মশার প্রজননস্থল ধ্বংস করতে নিয়মিত ওষুধ ছিটানো হবে। এ পর্যন্ত ডিএনসিসি এলাকায় কোনো ডেঙ্গু রোগীর তথ্য পাওয়া যায়নি।