রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

টেক্সাসে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, আতঙ্কে এলাকা খালি

টেক্সাসে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, আতঙ্কে এলাকা খালি

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের পোর্ট আর্থার শহরে একটি বিশাল তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ মার্চ) ঘটে যাওয়া এই বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে এবং আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।আন্তর্জাতিক সংবাদ সংস্থা Agence France-Presse (এএফপি) জানিয়েছে, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে স্থানীয় কর্তৃপক্ষ আশপাশের বাসিন্দাদের দ্রুত এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেয়।বিস্ফোরণের শিকার শোধনাগারটির মালিক মার্কিন জ্বালানি জায়ান্ট Valero Energy Corporation। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকট শব্দে অনেক দূর পর্যন্ত ঘরবাড়ির জানালার কাঁচ ভেঙে যায়।স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, শোধনাগার থেকে বিশাল অগ্নিশিখা আকাশে ছড়িয়ে পড়ছে এবং ঘন কালো ধোঁয়ায় পুরো এলাকা ঢেকে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনী কাজ করছে বলে জানা গেছে।এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য এখনো প্রকাশ করা হয়নি। তবে কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

সর্বশেষ
পাঠক প্রিয়