
রাজধানীর ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হককে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডেভেলপমেন্ট বিভাগে বদলি করা হয়েছে।বুধবার (১৮ মার্চ) ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আমীর খসরু স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।আদেশে বলা হয়েছে, ডিএমপিতে কর্মরত পুলিশ পরিদর্শক মোহাম্মদ ইমাউল হককে জনস্বার্থে ডেভেলপমেন্ট বিভাগে বদলি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ অবিলম্বে কার্যকর থাকবে।