
আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামীকাল সন্ধ্যায় দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম। বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ওইদিন চাঁদ দিগন্তে মাত্র ৫৪ সেকেন্ড অবস্থান করবে, যা খালি চোখে দেখার জন্য অত্যন্ত অপ্রতুল সময়।বিশেষজ্ঞরা বলছেন, চাঁদের অবস্থান ও সূর্যাস্তের সময়ের পার্থক্য এতটাই কম থাকবে যে দেশের বেশিরভাগ স্থান থেকেই চাঁদ দেখা কঠিন হয়ে পড়বে। ফলে ইসলামিক বিধান অনুযায়ী ৩০ দিন রোজা পূর্ণ হওয়ার সম্ভাবনাই বেশি।তবে চাঁদ দেখার চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঘোষণার ওপর নির্ভর করবে। দেশের বিভিন্ন স্থানে চাঁদ দেখা কমিটি আকাশ পর্যবেক্ষণ করবে এবং তাদের রিপোর্টের ভিত্তিতেই ঈদের তারিখ নির্ধারণ করা হবে।