
জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, ২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত নতুন নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা ১ লাখ ৪৪,৪৫৬ জন। এটি জানুয়ারির তুলনায় ১,১২৯ জন বেশি।গত বছরের জানুয়ারিতে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা ছিল ১ লাখ ৪৩,৩২৭ জন। বর্তমানে কক্সবাজারের শরণার্থী শিবিরে মোট ১১ লাখ ৮৪,৮৬৪ জন রোহিঙ্গা অবস্থান করছেন।





