রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

অবৈধ সিএনজি মাসোয়ারা বাণিজ্যের অভিযোগে আলোচনায় পটিয়া থানার টিআই ওমর ফারুক

অবৈধ সিএনজি মাসোয়ারা বাণিজ্যের অভিযোগে আলোচনায় পটিয়া থানার টিআই ওমর ফারুক

পটিয়া থানার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) ওমর ফারুক–এর বিরুদ্ধে মহাসড়কে চলাচলকারী অবৈধ সিএনজি অটোরিকশা থেকে নিয়মিত মাসোয়ারা আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিন ধরে এই অবৈধ সিএনজি বাণিজ্যের মাধ্যমে তিনি বিপুল পরিমাণ অর্থের মালিক হয়েছেন বলেও দাবি করা হচ্ছে।স্থানীয় সূত্রে জানা গেছে, পটিয়া এলাকাসহ সংশ্লিষ্ট মহাসড়কে অনুমোদনহীন সিএনজি অটোরিকশা নির্বিঘ্নে চলাচল করছে। অভিযোগ রয়েছে, নির্দিষ্ট অঙ্কের মাসোয়ারা দেওয়ার বিনিময়ে এসব যানবাহনকে কোনো ধরনের আইনি বাধার মুখে পড়তে হচ্ছে না।এলাকাবাসী ও পরিবহন সংশ্লিষ্টদের অভিযোগ, ট্রাফিক পুলিশের নিয়মিত তদারকি থাকার কথা থাকলেও বাস্তবে অবৈধ সিএনজি চলাচল দিন দিন বেড়েই চলেছে। এতে একদিকে সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে, অন্যদিকে সরকারি রাজস্ব হারানোর আশঙ্কাও দেখা দিয়েছে।এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্ত এবং অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল। তবে অভিযোগের বিষয়ে এখনো টিআই ওমর ফারুকের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ
পাঠক প্রিয়