রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

ট্রাফিকে কাজ করা শিক্ষার্থীদের জন্য বরাদ্দ নেই, কার্যক্রম বন্ধ

ডিএমপির দুই ঊর্ধ্বতন কর্মকর্তার নতুন পদায়ন

রাজধানীর সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করা শিক্ষার্থীদের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। সরকারের কাছ থেকে বাজেট ও অনুমতি না পাওয়ায় ১ মার্চ থেকে শিক্ষার্থীরা আর ট্রাফিকের দায়িত্ব পালন করছেন না বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।ডিএমপির কর্মকর্তারা জানান, শিক্ষার্থীদের দিয়ে ট্রাফিক ব্যবস্থাপনায় সহায়তা চালিয়ে যেতে সরকারের কাছে অনুমতি ও অর্থ বরাদ্দ—দুটিই চাওয়া হয়েছিল। তবে এখন পর্যন্ত কোনো ধরনের অনুমোদন বা বাজেট না পাওয়ায় বাধ্য হয়ে এই কার্যক্রম স্থগিত করা হয়েছে। ভবিষ্যতে সরকার বরাদ্দ দিলে আবারও শিক্ষার্থীদের ডাকা হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর রাজধানীর যান চলাচল স্বাভাবিক রাখতে সাময়িকভাবে শিক্ষার্থীদের ট্রাফিক ব্যবস্থাপনায় যুক্ত করা হয়। পরবর্তীতে অন্তর্বর্তী সরকার গঠনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এসব শিক্ষার্থীকে দৈনিক ভাতার ভিত্তিতে ডিএমপির ট্রাফিক কার্যক্রমে যুক্ত করা হয়েছিল।কিন্তু দীর্ঘদিন ধরে নির্দিষ্ট বাজেট বরাদ্দ না থাকায় শেষ পর্যন্ত এ কার্যক্রম বন্ধ করে দিতে হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

সর্বশেষ
পাঠক প্রিয়