
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।শনিবার সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। তিনি বলেন, বর্তমানে মির্জা আব্বাসের শারীরিক অবস্থা আগের তুলনায় অনেকটাই ভালো।শায়রুল কবির খান আরও জানান, উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে নেওয়ার বিষয়টি নিয়ে মেডিকেল বোর্ডের সঙ্গে পরামর্শ করে পরিবারের সদস্যরা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।





