
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইমাম, মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় নেতাদের সরকারি সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন কালে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন ইতোমধ্যেই শুরু হয়েছে।প্রধানমন্ত্রী বলেন, ‘অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারীদের জন্য “ফ্যামিলি কার্ড” চালু করা হয়েছে। আগামী ১৪ এপ্রিল থেকে চালু হবে “ফারমার্স কার্ড” এবং ১৬ মার্চ থেকে দিনাজপুরে খাল খনন কর্মসূচি শুরু হবে। এছাড়া খতিব-ইমাম, মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় নেতাদের জন্য আর্থিক সহায়তা কার্যক্রমও আজ থেকে শুরু হচ্ছে।’