
বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী ১৯ মার্চ বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।ওইদিন সন্ধ্যায় ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সভা অনুষ্ঠিত হবে। সভা শেষে দেশের আকাশে চাঁদ দেখার তথ্যের ভিত্তিতে ঈদের তারিখ ঘোষণা করা হবে।জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, চলতি বছর রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা বেশি। সে ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ২০ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদ পালিত হয়। সে ধারাবাহিকতায় দেশে আগামী ২১ মার্চ ঈদুল ফিতর উদযাপনের সম্ভাবনা রয়েছে।