
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, গুন্ডা, মাস্তান, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের নিয়ে সংসদের অধিবেশন চলতে পারে না। দ্রুত সংস্কার বাস্তবায়নের উদ্যোগ না নিলে আগামী ১২ তারিখ সংসদ ভবনের সামনে কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।সোমবার (৯ মার্চ) খুলনায় এনসিপির সাংগঠনিক বিভাগীয় ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকারকে এখনো সময় থাকতে দ্রুত গতিতে সংস্কার সভা বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। অন্যথায় ১২ মার্চ তারা সংসদ ভবনের সামনে গিয়ে অবস্থান নেবেন।তিনি বলেন, “শুধু সংসদের ভেতরে বসে গুন্ডা, মাস্তান, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের নিয়ে সংসদ অধিবেশন চলতে পারে না। সংসদে যারা বসেছে তাদের জবাবদিহিতার মধ্যে আনতে হবে।”এনসিপির এই নেতা আরও বলেন, সংসদে থাকা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কার্যকর সংস্কার বাস্তবায়নের কাজ দ্রুত শুরু করা প্রয়োজন।