রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানি তেল ও গ্যাসবাহী ৬ জাহাজ, পথে আরও ২টি

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানি তেল ও গ্যাসবাহী ৬ জাহাজ, পথে আরও ২টি

জ্বালানি তেল ও গ্যাস সরবরাহ নিয়ে আতঙ্কের মধ্যেই চট্টগ্রাম বন্দরে একের পর এক জাহাজ ভিড়ছে। ইতোমধ্যে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) নিয়ে ৬টি জাহাজ বন্দরে পৌঁছেছে এবং আরও দুটি জাহাজ আসার পথে রয়েছে।কাতার থেকে প্রায় ১ লাখ ২৬ হাজার টন এলএনজি নিয়ে ‘আল জোর’ ও ‘আল জাসাসিয়া’ নামে দুটি জাহাজ ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে। এছাড়া যুদ্ধ শুরুর আগমুহূর্তে ১৯ হাজার ৩১৬ টন এলপিজি নিয়ে ‘জিওয়াইএমএম’ নামে আরেকটি জাহাজ বন্দরে পৌঁছায়।রোববার (৮ মার্চ) ২২ হাজার ১৭২ টন এলপিজি নিয়ে ‘সেভান’ নামে আরও একটি জাহাজ বন্দরে নোঙর করার কথা রয়েছে। পাশাপাশি ‘লুসাইল’ ও ‘আল গালায়েল’ নামে আরও দুটি জাহাজ বন্দরে ভেড়ার অপেক্ষায় রয়েছে। এ তিন জাহাজে মোট ১ লাখ ৪০ হাজার টনের বেশি এলএনজি রয়েছে।জাহাজগুলোর স্থানীয় প্রতিনিধিরা জানিয়েছেন, যুদ্ধ শুরুর আগেই হরমুজ প্রণালি অতিক্রম করায় এসব জাহাজের চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে কোনো বাধা নেই।এদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, সরবরাহ সংকট এড়াতে সরকার খোলাবাজার থেকেও বেশি দামে দুই জাহাজ এলএনজি কিনেছে। সেগুলোও শিগগির দেশে পৌঁছাবে। তাই জ্বালানি তেল ও গ্যাস নিয়ে আতঙ্কিত হয়ে অতিরিক্ত মজুত না করার আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি পরিস্থিতি বিবেচনায় সবাইকে সাশ্রয়ীভাবে জ্বালানি ব্যবহারের পরামর্শ দিয়েছেন।

সর্বশেষ
পাঠক প্রিয়