রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

হঠাৎ পরিদর্শনে হাসপাতালের অর্ধেক ডাক্তার অনুপস্থিত, সরাসরি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

হঠাৎ পরিদর্শনে হাসপাতালের অর্ধেক ডাক্তার অনুপস্থিত, সরাসরি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ পরিদর্শনে গিয়ে দেখা গেছে, কর্মরত ডাক্তারদের অর্ধেকই সময়মত উপস্থিত ছিলেন না। শনিবার (৭ মার্চ) সকাল ৮টা ৩০ মিনিটে সাধারণ রোগীরা হাসপাতালে ভিড় করতে শুরু করার সময় কোনো পূর্ব ঘোষণা ছাড়াই স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল হাসপাতালে প্রবেশ করেন।পরিদর্শনের সঙ্গে সঙ্গে তিনি সরাসরি হাজিরা খাতা ও ডিউটি রোস্টার পরীক্ষা করেন। ২১ জন ডাক্তারদের মধ্যে ৫ জন ছুটিতে থাকায়, ১৬ জনের মধ্যে ৮ জনই সময়মতো উপস্থিত ছিলেন। এর মধ্যে ২ জন ডাক্তার নির্ধারিত সময়ের পরে যোগদান করেন।পরিদর্শনে মন্ত্রী হাসপাতালের সার্বিক সেবা কার্যক্রম ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন। তিনি সাংবাদিকদের বলেন, “আমরা খবর পেয়েছিলাম যে ডাক্তাররা সময়মতো আসেন না। আজকে সকালেই হাটে যাচাই করেছি এবং সত্যতা পেয়েছি। ডাক্তাররা মানবিক কাজ করেন, স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানোর জন্য তাদের মাধ্যমেই কার্যক্রম চালাতে চাই। তবে যারা সময়মতো উপস্থিত হননি, তাদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”এ বিষয়ে মন্ত্রী পুনরায় জোর দিয়ে বলেন, সময়মত উপস্থিতি নিশ্চিত করা স্বাস্থ্যসেবার মান বজায় রাখার জন্য অপরিহার্য, এবং কেউই ছাড় পাবেন না।

সর্বশেষ
পাঠক প্রিয়