রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

নতুন সরকারের পথ খুলতেই দুদক কমিশনের পদত্যাগ

নতুন সরকারের পথ খুলতেই দুদক কমিশনের পদত্যাগ

দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং দুই কমিশনার পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে এসে তারা পদত্যাগপত্র জমা দেন।পদত্যাগের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. মোমেন জানান, নতুন নির্বাচিত সরকারের প্রত্যাশা পূরণ এবং অধিকতর যোগ্য কমিশন গঠনের সুযোগ করে দিতেই তারা সরে দাঁড়িয়েছেন। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বের অংশ সম্পন্ন হয়েছে এবং নতুন সরকারের নিজস্ব ম্যানিফেস্টো ও পরিকল্পনা বাস্তবায়নে তারা নতুন নেতৃত্ব আনতে চাইলে সেটিই উত্তম হবে।পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগ-এর কাছে পাঠানো হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন। নতুন সরকারের চাপে পদত্যাগ করেছেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশেষ কোনো চাপ নেই; বরং রাষ্ট্র ও প্রতিষ্ঠানের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ড. মোমেনের সঙ্গে পদত্যাগ করেন কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ।

সর্বশেষ
পাঠক প্রিয়