সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিজয় সম্ভব নয়: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিজয় সম্ভব নয়: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানকে ‘চাপিয়ে দেওয়া যুদ্ধ’ হিসেবে অভিহিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি দাবি করেছেন, এই যুদ্ধে অন্য পক্ষের পক্ষে কোনও বিজয় অর্জন বা কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ সম্ভব নয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।আব্বাস আরাঘচি বলেন, এই যুদ্ধ অপর পক্ষের জন্য কোনও ভালো ফলাফল বয়ে আনতে পারবে না। “এই যুদ্ধে কোনও বিজয় নেই। তারা তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি এবং আগামী দিনগুলোতেও পারবে না।”তিনি আরও বলেন, “যত দিন এই হামলা চলবে, তত দিন তারা কিছুই অর্জন করতে পারবে না।”গত জুনে সংঘটিত ১২ দিনের যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তখনও ধারণা করা হয়েছিল দুই-তিন দিনের মধ্যেই ইরান আত্মসমর্পণ করবে। কিন্তু ১২ দিন পর পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয় এবং শেষ পর্যন্ত বিনাশর্তে যুদ্ধবিরতির অনুরোধ করা হয়। এবারও একই চিত্র দেখা যেতে পারে বলে মন্তব্য করেন তিনি।ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি-কে হত্যার প্রসঙ্গে আরাঘচি বলেন, বিদেশের মাটিতে অন্য দেশের নেতাকে হত্যা করা নজিরবিহীন এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। তার মতে, এ ধরনের পদক্ষেপ যুদ্ধকে আরও জটিল ও বিপজ্জনক করে তুলতে পারে।খামেনির ধর্মীয় গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, তিনি শুধু রাজনৈতিক নেতা নন, বরং বিশ্বের লাখো মুসলিমের ধর্মীয় পথপ্রদর্শক। ইরাক ও পাকিস্তানসহ বিভিন্ন দেশে বিক্ষোভের কথা উল্লেখ করে তিনি বলেন, করাচিতে মার্কিন কনস্যুলেট জেনারেলের নিরাপত্তারক্ষীদের গুলিতে বিক্ষোভকারী নিহত হওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক।আঞ্চলিক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার কথা জানিয়ে আরাঘচি বলেন, উপসাগরীয় দেশগুলোর ক্ষোভ থাকা উচিত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি, ইরানের প্রতি নয়। “এই যুদ্ধ আমাদের পছন্দ নয়; এটি আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে,”—যোগ করেন তিনি।

সর্বশেষ
পাঠক প্রিয়