
চট্টগ্রামের বাকলিয়া থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলেমানের বিরুদ্ধে চলতি রমজান মাসে প্রায় ৫ কোটি টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। চাকতাই ও খাতুনগঞ্জ এলাকার একাধিক ব্যবসায়ী দাবি করেছেন, ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্য বিক্রির অভিযোগ তুলে গভীর রাতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে গণহারে টাকা আদায় করা হচ্ছে।ব্যবসায়ীদের অভিযোগ, গত এক মাস ধরে রাতের বেলায় বিভিন্ন গুদাম ও ব্যবসাপ্রতিষ্ঠানে হানা দিয়ে লাখ লাখ টাকা আদায় করা হচ্ছে। এতে তারা আতঙ্কিত ও অতিষ্ঠ হয়ে পড়েছেন। তাদের ভাষ্য, অভিযোগ প্রমাণের আগেই মোটা অঙ্কের টাকা দাবি করা হচ্ছে।