
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নামে যুক্তরাজ্যে থাকা ৫১৮টি ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। আদালতের নথিতে এসব সম্পদের মূল্য ২৭ কোটি ১৮ লাখ ৫২ হাজার ৮৭২ পাউন্ড হিসাবে দেখানো হয়েছে।দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর করা আবেদনের ভিত্তিতে এই নির্দেশ দেন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ। আদালতের এই সিদ্ধান্তে সাবেক মন্ত্রীর বিদেশে থাকা সম্পদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হলো।দুদক সূত্রে জানা গেছে, জাবেদের এই সম্পদগুলি বৈধভাবে অর্জিত কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছিল। তদন্তে দেখা গেছে, তাঁর সম্পদের অনেক অংশ হয়তো অবৈধভাবে বিদেশে স্থানান্তরিত হয়েছে। আদালতের এ জব্দ আদেশের মাধ্যমে আইন প্রয়োগকারী সংস্থা সম্পদের যথাযথ হিসাব নেবে এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করবে।এ ঘটনায় দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশেষ করে দূর্নীতি দমন ও সরকারি সম্পদ রক্ষার ক্ষেত্রে এই ধরনের পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।