রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

৫ আগস্ট নিয়ে রাষ্ট্রপতি অনেক কিছুই চেপে গিয়েছেন: জামায়াত আমির

৫ আগস্ট নিয়ে রাষ্ট্রপতি অনেক কিছুই চেপে গিয়েছেন: জামায়াত আমির

রাষ্ট্রপতির সাম্প্রতিক সাক্ষাৎকার ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামি-র আমির ডা. শফিকুর রহমান।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি রাষ্ট্রপতির বক্তব্য নিয়ে প্রশ্ন তোলেন। পোস্টে তিনি উল্লেখ করেন, ৫ আগস্ট ২০২৪ সালের ঘটনা প্রসঙ্গে রাষ্ট্রপতি অনেক বিষয় চেপে গেছেন।পতিত ও পলাতক প্রধানমন্ত্রীর পদত্যাগ নিয়ে সে সময় উপস্থিত নেতাদের যা বলা হয়েছিল এবং পরে জাতিকে যা জানানো হয়েছিল, বর্তমান বক্তব্যে তার সঙ্গে অসামঞ্জস্য রয়েছে বলে দাবি করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, সেদিন যা বলা হয়েছিল, এখন তার সঙ্গে মিল পাওয়া যাচ্ছে না।ডা. শফিকুর রহমান আরও লেখেন, কোটি মানুষ সেদিন যা শুনেছেন এবং বর্তমানে রাষ্ট্রপতি যা বলছেন—এই দুই বক্তব্যের হিসাব তিনি মিলিয়ে দেবেন কি না, সে প্রশ্নও তোলেন।পোস্টের শেষাংশে তিনি মন্তব্য করেন, জাতি অবুঝ নয় এবং রাষ্ট্রের সর্বোচ্চ অবস্থান থেকে এ ধরনের আচরণ গ্রহণযোগ্য হতে পারে না।

সর্বশেষ
পাঠক প্রিয়