সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

চালু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’: টাকা আসবে কোথা থেকে, কারা পাবেন

চালু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’: টাকা আসবে কোথা থেকে, কারা পাবেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেওয়া অন্যতম প্রতিশ্রুতি বাস্তবায়নে পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি কার্ড’ চালুর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন সরকার। আগামী ১০ মার্চ থেকে সীমিত পরিসরে এ কর্মসূচি শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, প্রাথমিকভাবে যেসব পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, তারা প্রতি মাসে আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন। সরকার বলছে, নিম্নআয়ের ও অসচ্ছল পরিবারগুলোকে সামাজিক সুরক্ষার আওতায় আনতেই এ উদ্যোগ।প্রধানমন্ত্রী তারেক রহমান একটি উপজেলায় গিয়ে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করবেন বলে জানানো হয়েছে।এ বিষয়ে সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বিবিসি বাংলাকে বলেন, প্রাথমিক পর্যায়ে অর্থ মন্ত্রণালয় থেকে থোক বরাদ্দ নেওয়া হবে। তবে আগামী বাজেট থেকে এ খাতে নিয়মিত অর্থ বরাদ্দ রাখা হবে, যাতে কর্মসূচিটি ধারাবাহিকভাবে চালু রাখা যায়।উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রকাশিত দলীয় ইশতেহারে বিএনপি নয়টি প্রধান প্রতিশ্রুতির কথা উল্লেখ করে, যার শুরুতেই ছিল ফ্যামিলি কার্ড কর্মসূচি। সরকার বলছে, পরীক্ষামূলক বাস্তবায়নের পর ধাপে ধাপে সারা দেশে এটি সম্প্রসারণ করা হবে।

সর্বশেষ
পাঠক প্রিয়