রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

চাঁদাবাজি বন্ধে জামায়াত এমপির আশ্বাসের পর ৭ পণ্যের দাম কমাল ব্যবসায়ীরা

চাঁদাবাজি বন্ধে জামায়াত এমপির আশ্বাসের পর ৭ পণ্যের দাম কমাল ব্যবসায়ীরা

রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজি বন্ধের আশ্বাসের পর তেল, চিনি, গরুর মাংসসহ ৭টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা।সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে কারওয়ান বাজারের কিচেন মার্কেটে ইসলামিয়া শান্তি সমিতির আয়োজনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা আসে। এতে ঢাকা-১২ আসনের জামায়াতে ইসলামী থেকে নবনির্বাচিত সংসদ সদস্য সাইফুল আলম মিলন বলেন, কারওয়ান বাজারে চাঁদাবাজি বন্ধ করা অনেক কঠিন হলেও এটি বন্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ব্যবসায়ীদের কাছে চাঁদাবাজি, ভয়ভীতি ও হয়রানির প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে এমপি সাইফুল আলম মিলন ব্যবসায়ীদের প্রতি পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যে কিছুটা ছাড় দেওয়ার আহ্বান জানান। তার বক্তব্যকে স্বাগত জানিয়ে ব্যবসায়ীরা নিজ উদ্যোগে ৭টি পণ্যের দাম কমানোর ঘোষণা দেন।ইসলামিয়া শান্তি সমিতির পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যবসায়ীদের প্রধান দাবি—কারওয়ান বাজারে চাঁদাবাজি বন্ধ করতে হবে। তাদের দাবি, চাঁদাবাজি বন্ধ হলে পণ্যের দাম আরও কমানো সম্ভব হবে। এ বিষয়ে এমপি বলেন, কারওয়ান বাজারে কোনো ধরনের চাঁদাবাজি করতে দেওয়া হবে না এবং এ লক্ষ্যে সরকারের সহযোগিতা কামনা করেন তিনি।যেসব পণ্যের দাম কমানো হয়েছে:রূপচাঁদা তেল ৫ লিটার: ৯৪৫ টাকা থেকে ৯৪০ টাকাফ্রেশ তেল ৫ লিটার: ৯৪০ টাকা থেকে ৯৩৫ টাকাফ্রেশ চিনি ১ কেজি: ১০৪ টাকা থেকে ১০৩ টাকাট্যাং (বিদেশি) ২ কেজি: ১৫৮০ টাকা থেকে ১৫৬০ টাকাছোলা ১ কেজি: ৮২ টাকা থেকে ৮০ টাকাগরুর গোশত প্রতি কেজি: ৭৮০ টাকা থেকে ৭৫০ টাকামিনিকেট চাল প্রতি কেজি: ৮২ টাকা থেকে ৮১ টাকাব্যবসায়ীরা জানিয়েছেন, নতুন নির্ধারিত দাম আজ থেকেই কার্যকর হবে। রমজান উপলক্ষে বাজারে স্বস্তি ফেরাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে তারা উল্লেখ করেন।

সর্বশেষ
পাঠক প্রিয়