রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

পুলিশ প্রশাসনে ‘সুবিধাবাদী সিন্ডিকেট’ অভিযোগে তোলপাড়

পুলিশের মনোবল ও মানুষের আস্থা ফেরাতে কী করবে সরকার?

পুলিশ প্রশাসনে রাজনৈতিক সুবিধাভোগী একটি সিন্ডিকেট সক্রিয় থাকার অভিযোগে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। গোয়েন্দা সংস্থার অনুসন্ধানে দেশের ৬৪ জেলার বিভিন্ন পর্যায়ের পুলিশ সুপার (এসপি) ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর ২৩ কর্মকর্তার বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।অভিযোগ রয়েছে, গত ১৮ মাস ধরে কয়েকজন কর্মকর্তা একটি বিশেষ রাজনৈতিক দলের পক্ষে সক্রিয় থেকে বৈষয়িক সুবিধা নিয়েছেন। এর মধ্যে সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতি ও আর্থিক সুবিধাপ্রাপ্ত কর্মকর্তারাও রয়েছেন। ৫ আগস্টের পর রাতারাতি তারা ভিন্ন একটি রাজনৈতিক বলয়ে সক্রিয় হয়ে গুরুত্বপূর্ণ জেলা ও পদে নিয়োগ পান—এমন অভিযোগও রয়েছে।গোয়েন্দা তথ্য অনুযায়ী, ৩৩ জন পুলিশ সুপার সাবেক সরকারের সময় সুবিধা গ্রহণের পাশাপাশি পরবর্তীতে অন্য একটি দলপন্থী হিসেবে কাজ করেছেন। নির্বাচনের আগে তারা ৩৩টি জেলায় বদলি হয়ে ভোটের মাঠ নিয়ন্ত্রণের চেষ্টা করেন—এমন অভিযোগও তদন্ত প্রতিবেদনে উল্লেখ আছে। সংশ্লিষ্ট সময়ে বিষয়টি অন্তর্বর্তী সরকারকে জানানো হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি সূত্রগুলোর।উল্লিখিত জেলাগুলোর মধ্যে রয়েছে গাজীপুর, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, রাঙ্গামাটি, বান্দরবান, বগুড়া, পাবনা, নাটোর, জয়পুরহাট, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, নড়াইল, মেহেরপুর, বরিশাল, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোণা, রংপুর, নীলফামারী, পঞ্চগড়, লালমনিরহাট ও গাইবান্ধা।এছাড়া এখনও আটটি জেলার এসপি আওয়ামীপন্থী হিসেবে চিহ্নিত—এমন তথ্যও উঠে এসেছে। অভিযোগ রয়েছে, তারা পূর্ববর্তী সরকারের সময় সর্বোচ্চ সুবিধা ও পদোন্নতি পেয়েছেন। বঞ্চিত কর্মকর্তাদের পুনর্মূল্যায়ন না করে দায়িত্বে বহাল রাখায় বাহিনীর ভেতরে অসন্তোষ বাড়ছে।বর্তমান সরকারের আমলে বিএনপিপন্থী ১৬ জন এসপি দায়িত্বে রয়েছেন বলেও গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অন্যান্য রাজনৈতিক বলয়ের প্রভাবও বিভিন্ন পর্যায়ে রয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের। কিছু কর্মকর্তা সব আমলেই সুবিধাভোগী হিসেবে চিহ্নিত—এমন মন্তব্যও এসেছে তদন্ত সংশ্লিষ্ট সূত্রে।অন্যদিকে, অন্তর্বর্তী সরকারের আমলে একজন বিশেষ সহকারী ও পুলিশ অধিদপ্তরের সাবেক এক ডিআইজির বিরুদ্ধে পদায়ন ও বদলিকে কেন্দ্র করে প্রায় ২৯০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক)সহ দুটি সংস্থা অনুসন্ধান চালাচ্ছে বলে জানা গেছে।ডিএমপি ও পুলিশ সদর দপ্তরের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রশাসনিক সংস্কার ছাড়া বাহিনীর পেশাদারিত্ব ও জনআস্থা পুনরুদ্ধার সম্ভব নয়।সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট মহল বলছে, অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।

সর্বশেষ
পাঠক প্রিয়