রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

চট্টগ্রাম-এ চাঁদা দাবির অভিযোগে প্রধান আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম-এ চাঁদা দাবির অভিযোগে প্রধান আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরে এক ব্যবসায়ীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি আহমেদ কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর লালখান বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, আহমেদ কবির নিজেকে সাংবাদিক পরিচয় দিতেন।এর আগে গত বুধবার রাতে নগরের খুলশী থানা এলাকার গরীবউল্ল্যাহ হাউজিং সোসাইটির ডেবারপাড়ায় হুমকি ও মারধরের ঘটনা ঘটে। মারধরের শিকার হন মোহাম্মদ সিরাজ, যিনি নগরের বিভিন্ন এলাকায় জায়গা–জমি বিক্রির মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেন।মামলার এজহার সূত্রে জানা যায়, প্রায় তিন–চার মাস আগে অভিযুক্ত আহমেদ কবিরের সঙ্গে মোহাম্মদ সিরাজের পরিচয় হয়। এরপর থেকেই তিনি বিভিন্ন সময় টাকা দাবি করে আসছিলেন। অভিযোগ অনুযায়ী, বুধবার রাতে আহমেদ কবিরের নেতৃত্বে চার থেকে পাঁচজন ব্যক্তি সিরাজকে তার বাসার নিচে আটকে রেখে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং তাকে মারধর করেন।পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং অন্য অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সর্বশেষ
পাঠক প্রিয়