
প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার (২১ ফেব্রুয়ারি) ছুটির দিনে প্রথমবারের মতো রাজধানীর তেজগাঁও কার্যালয়ে অফিস করেছেন। সকাল ১০টা ১০ মিনিটে কার্যালয়ে পৌঁছলে মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন তাঁকে স্বাগত জানান।এদিনের অফিস কার্যক্রমে বিভিন্ন সরকারি কার্যক্রম ও গুরুত্বপূর্ণ নীতিমালা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।





