
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেছেন, একুশের রক্তাক্ত পথ ধরেই বাঙালি জাতি পরবর্তীতে স্বাধীনতা অর্জন করেছে। ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগই জাতিকে স্বাধীনতার চেতনায় উজ্জীবিত করেছে বলে তিনি উল্লেখ করেন।শুক্রবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) দেওয়া এ বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন ছিল বাঙালির আত্মপরিচয় ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের সূচনা। মাতৃভাষার মর্যাদা রক্ষায় শহীদদের আত্মদান জাতিকে ঐক্যবদ্ধ করেছিল এবং সেই ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় স্বাধীনতা।তিনি আরও বলেন, একুশ আমাদের শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করতে। ভাষা শহীদদের চেতনা ধারণ করে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রী ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং নতুন প্রজন্মকে একুশের ইতিহাস জানার ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।