সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
রাজনীতি

নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীদের ভরাডুবি, প্রশ্নে বহিষ্কৃত নেতাদের ভবিষ্যৎ

নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীদের ভরাডুবি, প্রশ্নে বহিষ্কৃত নেতাদের ভবিষ্যৎ

এ বছরের জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে আলোচিত একটি বিষয় ছিল বিএনপি থেকে বহিষ্কৃত নেতাদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ। দলীয় মনোনয়ন না পেয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেওয়া এসব নেতারা নিজেদের ব্যক্তিগত প্রভাব, দীর্ঘদিনের রাজনৈতিক উপস্থিতি ও তৃণমূল সমর্থনের ওপর ভরসা করেছিলেন।নির্বাচনের আগে তাদের বক্তব্য ছিল—তৃণমূল নেতাকর্মী ও সাধারণ ভোটাররা তাদের পাশেই রয়েছে, আর ভোটের ফলই তার প্রমাণ দেবে। তবে ফলাফল প্রকাশের পর দেখা গেছে ভিন্ন চিত্র। দলীয় প্রতীক ও সংগঠনের পূর্ণ সমর্থন ছাড়া নির্বাচনী মাঠে শক্ত অবস্থান গড়ে তুলতে ব্যর্থ হয়েছেন অধিকাংশ স্বতন্ত্র প্রার্থী। কেউ বড় ব্যবধানে পরাজিত হয়েছেন, কেউবা জামানতও হারিয়েছেন।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলীয় প্রতীক ও সাংগঠনিক কাঠামোর গুরুত্ব এ নির্বাচনে আবারও স্পষ্ট হয়েছে। বহিষ্কৃত নেতাদের ব্যক্তিগত প্রভাব থাকলেও সংগঠনের সমর্থন না থাকায় তা ভোটে রূপান্তর করা সম্ভব হয়নি।এ পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে—দলীয় রাজনীতিতে এসব নেতাদের ভবিষ্যৎ কী? তারা কি আবার দলে ফিরতে পারবেন, নাকি স্বতন্ত্র রাজনীতির পথেই এগোবেন—তা সময়ই বলে দেবে।

সর্বশেষ
পাঠক প্রিয়