রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

আ. লীগকে গণহত্যাকারী দল আখ্যায়িত করলেন মজিবুর রহমান মঞ্জু

আ. লীগকে গণহত্যাকারী দল আখ্যায়িত করলেন মজিবুর রহমান মঞ্জু

বাংলাদেশ পার্টি (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, “আওয়ামী লীগ একটি গণহত্যাকারী দল। জুলাই আন্দোলনে শেখ হাসিনার সরাসরি নির্দেশে ছাত্র ও সাধারণ জনগণের ওপর আক্রমণ চালানো হয়েছে, যার প্রমাণ সবার কাছে রয়েছে।”বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কার্যালয়ে সংবাদ সম্মেলনে মঞ্জু বলেন, “নিষিদ্ধ সংগঠন হিসেবে আওয়ামী লীগ কীভাবে বিভিন্ন এলাকায় কার্যালয় খোলার সাহস পায়? ফ্যাসিবাদের হাতে সবচেয়ে নির্যাতিত হওয়ার পরও বর্তমান সরকার যদি তাদের পুনর্বাসনের চেষ্টা করে, ইতিহাস তা ক্ষমা করবে না।”তিনি নতুন সরকারকে অভিনন্দন জানানোর পাশাপাশি দেশের চলমান পরিস্থিতি ও সংস্কার নিয়ে এবি পার্টির অবস্থান তুলে ধরেন। মঞ্জু আরও বলেন, “২০২৪ সালের গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি বর্তমান প্রধানমন্ত্রী ও তার দল। তাই শত শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত জুলাই সনদ ও আকাঙ্ক্ষা যেন কোনোভাবে লুণ্ঠিত না হয়, সেদিকে সরকারকে সতর্ক থাকতে হবে।”

সর্বশেষ
পাঠক প্রিয়