
ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব নেন। মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে তিনি ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ করেন।স্থানীয় নেতাকর্মীরা আশাবাদ প্রকাশ করেন যে, আসাদুজ্জামান দেশের আইনের শাসন প্রতিষ্ঠায় বিগত দিনের মতো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তিনি ঝিনাইদহের বারইপাড়া গ্রামের প্রয়াত স্কুল শিক্ষকের ছয় সন্তানদের মধ্যে মেঝো, দুই কন্যা সন্তানের জনক।১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হয়ে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। ১৯৯৫ সালে বার কাউন্সিলের আইনজীবী হিসেবে নথিভুক্ত হন এবং ১৯৯৬ সালে হাইকোর্টে, ২০০৫ সালে আপিলেট ডিভিশনে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন।