
বাংলাদেশ পুলিশ–এর ইন্সপেক্টর জেনারেল বাহারুল আলম পদত্যাগ করেছেন বলে জানা গেছে। তবে তার পদত্যাগপত্র এখনো আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা পড়েনি।রোববার (১৫ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ হেডকোয়ার্টার্সের একাধিক দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রগুলো জানায়, জরুরি প্রয়োজনে বেলা তিনটার দিকে আইজিপির দপ্তরে যান স্বরাষ্ট্র সচিব। সেখানেই তার কাছে পদত্যাগপত্র জমা দেন বাহারুল আলম। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি পত্রটি গ্রহণ করে পরবর্তী প্রক্রিয়ার নির্দেশ দেন।দায়িত্বশীল সূত্র আরও জানায়, স্বরাষ্ট্র সচিব আইজিপিকে সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান পর্যন্ত দায়িত্বে থাকার বিষয়ে মৌখিক নির্দেশ দিয়েছেন। তবে নতুন সরকার চাইলে আগামীকালই তার চুক্তি বাতিল হতে পারে বলেও ইঙ্গিত রয়েছে। পুরো বিষয়টি এখন সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।পুলিশ হেডকোয়ার্টার্সের সূত্র মতে, রোববার সন্ধ্যা পর্যন্ত দাপ্তরিক কার্যক্রমে অংশ নেন পুলিশ প্রধান। পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেননি তিনি।এর আগে সকাল ১১টায় ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নিরাপত্তা প্রস্তুতি ও নিয়মিত সভায় অংশ নেন আইজিপি। সভায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা