
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ এই দুই আসন থেকে বিজয়ী হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।আইন অনুযায়ী একাধিক আসনে নির্বাচিত হলেও একজন সদস্য একটিমাত্র আসনই ধরে রাখতে পারেন। সেই অনুযায়ী, সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার আগে তিনি ঢাকা-১৭ আসনটি রাখার সিদ্ধান্ত নিয়েছেন এবং বগুড়া-৬ আসন ছাড়ার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে সোমবার (১৬ ফেব্রুয়ারি) একটি চিঠি পাঠানো হয়েছে।মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন। উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি ভোটের পর ২৯৭ জনের ফলাফল শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গেজেট করা হয়।