
আয়কর রিটার্ন জমা না দিলে চলতি অর্থবছর থেকেই বাসাবাড়ির বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বন্ধ করার মতো কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নির্দেশনায় বিষয়টি আগেও থাকলেও প্রথমবারের মতো তা বাস্তবায়নে কঠোর অবস্থানে যাচ্ছে সংস্থাটি।এনবিআরের কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়ে রিটার্ন দাখিল না করলে গ্রাহকের বিদ্যুৎ-গ্যাসসহ অন্যান্য সেবা সাময়িকভাবে স্থগিত করা হতে পারে। পাশাপাশি রয়েছে আর্থিক জরিমানার বিধান। করদাতার সর্বশেষ বছরের আয়ের ওপর ১০ শতাংশ পর্যন্ত জরিমানা আরোপ করা হতে পারে, যার সর্বনিম্ন পরিমাণ এক হাজার টাকা।এছাড়া রিটার্ন দাখিলে ব্যর্থতা অব্যাহত থাকলে প্রতিদিনের জন্য ৫০ টাকা হারে অতিরিক্ত জরিমানা গুনতে হতে পারে। কর অব্যাহতি বাতিলের পাশাপাশি বেতন-ভাতা স্থগিত হওয়ার ঝুঁকিও রয়েছে বলে জানানো হয়েছে।এনবিআর বলছে, করজাল সম্প্রসারণ ও রাজস্ব আদায় বাড়াতে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে কঠোর এই সিদ্ধান্তে সাধারণ করদাতাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।